সরাসরি ফতোয়ার সাইট
মাশা আল্লাহ। আরবদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুন। আমরা বাংলাদেশের হুজুররা কিছুই করতে পারলাম না। আফসোসের ব্যাপারই বটে। সরাসরি ফতোয়ার এই সাইটটি ইসলামের সেবায় আরবদের অগ্রগামীতার আরেকটি প্রমাণ। আমাদের বাংলাদেশের মুফতিয়ানে কেরাম কবে যে এই পর্যায়ে পৌঁছবেন, আল্লাহই বেহতর জানেন। আমার এক শ্রদ্ধাভাজন ব্যক্তি সাইটটির লিঙ্ক পাঠিয়ে বলেছেন, এখানে সাথে সাথে ফতোয়া পাওয়া যায়। প্রথমে আমার বিশ্বাসই হচ্ছিল না। পরে যখন একটা ফতোয়া তলব করলাম, দেখলাম ঘটনা সত্যি। প্রক্রিয়াটি অবশ্য কঠিন কিছু না। গুগল ডেস্কটপ সার্চ ইঞ্জিন টাইপের একটা ইঞ্জিন বসিয়ে দেয়া হয়েছে ফতোয়া সাইটে। আপনি লেখা শুরু করামাত্র হাজির হতে থাকবে আপনার ফতোয়ার শব্দমালা সংশ্লিষ্ট ফতোগুলো। ওলামা মাশায়েখদের জন্য মজার ব্যাপারই বটে। সাইটটি লিঙ্ক হলো: http://www.alftwa.com/
অথবা এখানে ক্লিক করুন তৎক্ষণিক ফতোয়া