অনেকে তাদের বাচ্চাদের নিয়ে মসজিদে নামাজ পড়তে আসেন। এইসব শিশু কিশোররা তাদের পিতা, চাচা জেঠা বা বড় ভাইদের সাথে নামাজ আদায় করে। কিছু কাল আগে চট্টগ্রাম শহরের ধনিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফের ইমাম নুরুল ইসলাম সাহেব একটা ফতোয়া জারী করে বললেন,' শিশু কিশোরদের পাশে নামাজ পড়লে নামাজ মাকরুহ হয়ে যাবে।' বেশ, আর যায় কোথায়, কোন বাচ্চা ছেলে দেখলেই তখন থেকে মুসল্লীরা ধুর, ধুর করে তাড়িয়ে দেন, তার না আবার নামাজ মাকরুহ হয়ে যায়!