আমার নামে কোন জটিলতা আছে বলে মনে হয় না। তারপরও কেন যে আমার নাম নিয়ে এত বিভ্রাট তা বোধগম্য নয়। জন্মের পর আব্বা আমার নাম রেখেছিলেন \'আলী হোসেন\'। দাদা ও নানার বাড়ীতে শৈশবেই শুনতাম, কেউ ডাকছেন \'আলীসেন\', কেউ \'আলী হুসিন\'আবার কেউবা \'আলু হোসেন\' বলে ( তৌবা! তৌবা!)। কিছুদিন পর (উত্তরবঙ্গের বিখ্যাত বগুড়া) জামিল মাদরাসায় ভর্তি হলে খেয়াল করলাম, আমাকে \'আলী হাসান\', \'আলী হোসাইন\' নামে ডাকা হচ্ছে। চীনের দুঃখ যেমন হুয়াং নদী আমার বাল্যের দুঃখ তেমনি কেউ আমাকে অবিকৃতভাবে \'আলী হোসেন\' নামে সম্বোধন না করা








